ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা।
শনিবার (০১ আগষ্ট) বিকালে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভালুকা উপজেলা শাখার আমির সাইফুল্লাহ পাঠানের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার সেক্রেটারি শহীদুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমির মো. আব্দুল করিম।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.