শফিকুল ইসলাম সবুজ:- নিরাপদ খাদ্য আইনে দায়ের করা মামলায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালত দুই ব্যবসায়ীকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আদালতে উপস্থিত না হওয়ায় আরও এক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতি বার (১৩ আগস্ট) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিশুদ্ধ খাদ্য আদালত) এ রায় দেন।
মামলার সূত্রে জানা যায়, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিন কর্তৃক নিরাপদ খাদ্য আইনে দায়ের করা মামলায় ‘রসের মিষ্টি’র মালিক মো. এনামুল হককে ৪ লাখ টাকা এবং ‘ধামরাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর মালিকের স্ত্রী হেমন্তকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তারিখে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্টদের জরিমানার টাকা আদালতে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদালত জানিয়েছেন।
এদিকে, ‘নকল তেল রজনী’র মালিক মোহাম্মদ পলাশ মামলার শুনানির দিন আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালতের এ রায়ের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত পদক্ষেপ আরও জোরদার হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.