শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকার আলিমের মোড়ে নবনির্মিত আশরাফ এলপিজি ফিলিং স্টেশন এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৬জুন) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আক্রামুল ইসলাম এবং সঞ্চালনা করেন সফিউল্লাহ আনসারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আশরাফ এলপিজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, “স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ ফিলিং স্টেশন প্রতিষ্ঠা করেছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।”
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাফেজ মঞ্জুর মাহমুদ, মাওলানা রফিকুল ইসলাম, মো. জিল্লুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, আশরাফ এলপিজি ফিলিং স্টেশন চালু হওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ নিরাপদ ও সহজলভ্যভাবে এলপিজি গ্যাস সংগ্রহের সুযোগ পাবেন। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমবে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.