খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় জুলাই-গণঅভ্যূত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫আগষ্ট) উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলেধরে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গোলজার হোসেন, মজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, সাইদুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে দিবসটি উপলক্ষ্যে ‘জুলাই চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার এই স্লোগানকে সামনে রেখে গণমিছিল ও সমাবেশের আয়োজন করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধিন ১১ দলীয় ঐক্যজোট। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক আশরাফ উদ্দিন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও: মামুনুর রশীদ, জামায়াত নেতা তৈয়বুর রহমান ও খেলাফত মজলিশ নেতা তানভীর কাসেমী। এই সময় ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু তার বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.