বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে নাতির হাতের লাঠির আঘাতে জুলেখা খাতুন নামে (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (০৪মে) শনিবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত শামছুল হক খান সাঈদ মাস্টারের স্ত্রী।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই ঘটনায় নিহতের পুত্রবধু সেলিনা আক্তার (৪৫), নাতি আশিক (২৬) ও আশিকের স্ত্রী চাঁদনীকে (২০) আটক করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জুলেখা খাতুনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার পুত্রবধূ সেলিনা আক্তারের বিরোধ চলে আসছিল। এরই জেরে (০৪মে) শনিবার সন্ধ্যায় জুলেখা খাতুনের সাথে পুত্রবধূ সেলিনার ঝগড়া হয়। এক পর্যায়ে সেলিনা খাতুনের ছেলে আশিক ও আশিকের স্ত্রী চাঁদনী ওই ঝগড়ায় সামিল হন।
ওই সময় নাতি আশিকের হাতে থাকা লাঠি দিয়ে জুলেখার মাথায় আঘাত করলে জুলেখা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে জুলেখার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার, নাতি আশিক ও নাতবৌ চাঁদনীকে ময়মনসিংহ থেকে আটক করে থানায় নিয়ে আসে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.