ভালুকা প্রতিনিধি:- "সমৃদ্ধ পল্লী, সমৃদ্ধ বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি।
তিনি বলেন, গ্রামীণ উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি। পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের সুফল ইতোমধ্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.