ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে গাছ কাটার ঘটনায় বনবিভাগের অভিযানে আকাশমণি গাছবোঝাই একটি টমটমসহ হাসান মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) ভোর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাছ কেটে টমটমে বোঝাই করে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারবাড়ি এলাকার মিজানের নির্দেশে এবং খন্দকারপাড়া এলাকার শহীদের নেতৃত্বে হাসান মিয়া আকাশমণি গাছগুলো কাটেন।
আটককৃত হাসান মিয়া হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। আটককৃত হাসান মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, মিজানের নির্দেশেই তিনি গাছ কাটার কাজে অংশ নেন।
হবিরবাড়ী বিট অফিসার ইফাজ মোর্শেদ সাহিল জানান, ঘটনাস্থল থেকে গাছসহ একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.