ভালুকা প্রতিনিধি :-ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ রিপ্রেজেন্টিভ ফারিয়া সিডষ্টোর বাজার শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী এলাকার গভীর বনের ভেতরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপ্রেজেন্টিভ ফারিয়া সিডষ্টোর বাজার শাখার সভাপতি রাসেল মন্ডল ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পল্লীচিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল বারি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আবু রায়হান রাজু, সংগঠনের প্রধান উপদেষ্টা শাহাজাহান সাজু ও সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ মিয়া।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান।
ইফতার মাহফিলে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.