শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ সদস্য জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির সঙ্গে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় উপজেলার স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা এবং পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মপরিধি, চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
এ সময় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.