সংবাদ শিরোনাম :
ভালুকায় জামায়াত ও ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৮:৫৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (ঈদুল ফিতরের পরদিন) সকাল ৯টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভালুকা উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, ভালুকা উপজেলা শাখার সেক্রেটারি শেখ মঈনুল হাসান তারেকের সঞ্চালনায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর ছাইফুল্লাহ পাঠান ফজলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান পাঠান, সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মনোয়ার হোসাইন, সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এডভোকেট আমান উল্লাহ বাদল, জামায়াত নেতা ও বিশিষ্ট আইনজীবী, ময়মনসিংহ জজকোর্ট। খন্দকার আহসান হাবীব রাজা, বিশিষ্ট ব্যাংকার ও সাবেক সভাপতি, ভালুকা উপজেলা শাখা। মোঃ শাহজাহান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার। মোঃ বদিউজ্জামান, সাবেক সভাপতি, ভালুকা উপজেলা শাখা।
মোঃ ছাব্বির আহমেদ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভালুকা উপজেলা শাখা। হাফেজ আবু রায়হান, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভালুকা উপজেলা শাখা। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভালুকা পৌরসভা শাখার আমীর মাওলানা আলাউদ্দিন প্রমুখ।
মোঃ ছাব্বির আহমেদ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভালুকা উপজেলা শাখা। হাফেজ আবু রায়হান, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভালুকা উপজেলা শাখা। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভালুকা পৌরসভা শাখার আমীর মাওলানা আলাউদ্দিন প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আদর্শিক চেতনা শক্তিশালী করতে এ ধরনের পুনর্মিলনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ছিল আনন্দঘন ও উৎসবমুখর। শেষে “যেখানে থাকুক যে যেখানে বাঁধন আছে, প্রাণে প্রাণে” এই স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
ট্যাগস :










