সংবাদ শিরোনাম :
ভালুকা উপজেলা বিএনপি নেতা মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৬:৩৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২৯৩ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি :- দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত ময়মনসিংহ উত্তর জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মামুন এবং শেরপুর জেলাধীন ঝিনাইগাতী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মোঃ আমিনুল ইসলাম (বাদশা)-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ট্যাগস :










