ভালুকায় মোর্শেদ আলমের উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপলোড সময়: ০৩:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৯ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৬ ময়মনসিংহ ১১ ভালুকা আসনে সতন্ত্রপ্রার্থী (হরিন প্রতিকের) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খিলবাড়ী পুকুর পাড় জামে মসজিদ এলাকায় শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, ভালুকাকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি বদ্ধপরিকর। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং এলাকার প্রতিটি মানুষের পাশে থাকবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শহিদুল ইসলাম, আবু সাঈদ জুয়েল প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপস্থিত জনসাধারণ স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।










