ভালুকায় সংসদ সদস্য ফখর উদ্দিন বাচ্চু কে সংস্কৃতি কর্মীদের শুভেচ্ছা
- আপলোড সময়: ০৫:৪৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১২৭ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহ -১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সংস্কৃতি কর্মীরা।
শনিবার রাতে ভালুকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন শিল্পী সমাজ ও কলাকুশলীরা।
ভালুকা সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে এ সময় ফুলের তোড়া উপহার দেন শিল্পী ও অভিভাবকগন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলী আহসান কবীর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সারগাম সভাপতি ওসমান গনি তুহিন, সাধারণ সম্পাদক আল মাহমুদ পিয়াস, ভালুকা সঙ্গীত বিদ্যালয়ের শিল্পী আন্জুমানারা পাঠান,গীত একাডেমির পরিচালক আসাদুজ্জামান জামাল,দোলন চাঁপা পরিচালক জয়া চক্রবর্তী, ডাকাতিয়া স্বরলিপি পরিচালক আবু হানিফ,গানের বাড়ি পরিচালক তপতী নন্দী বন্যা,,রাকেশ সুরবীনা সাংস্কৃতিক সংস্থার শিল্পী শরীফ হোসেন,ফাউজিয়া তাবাসসুম ঐশী,শাহান শাহ প্রমুখ।










