ময়মনসিংহ ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরার  সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত।

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে

মোঃ আকবর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ঠা মার্চ সকাল ১০ ঘটিকার  সময় তালা উপজেলা প্রধান ফটকের সামনে  উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের একাংশের  সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও দৈনিক মানবকন্ঠ, ডেইলি ভয়েজ অফ এশিয়ার তালা উপজেলা প্রতিনিধি  ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাইদুর রহমান সাঈদ, যুগ্ন  সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ-সাংগঠনিক  সম্পাদক গোলাম রাব্বানী, সহ-সাংগঠনিক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কোষাধক্ষ্য এইচ এম  মুফতি এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহর হাসান সাগর। সাংবাদিক সাঈদ  সম্রাট, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ফারুক  জোয়াদ্দার , সহ-সভাপতি  এম এ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক জি এম খলিলুর রহমান লিতু, সাংবাদিক লিয়াকত হোসেন, শেখ ইমরান হোসেন, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান মাহি, প্রমুখ।  বক্তারা তাদের বক্তব্যের সম্প্রতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর ্সন্ত্রাসী হামলা ও  পাটকেলঘাটায় দুইজন সাংবাদিকের উপর মব সৃষ্টি করে হামলা সহ চারজন  সাংবাদিকের  নির্যাতন ও  মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর  তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির “যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহাল লুট “” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়। তাছাড়া সম্প্রতি পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি ১৮ লক্ষ টাকায় হস্তান্তরের তথ্য আনতে গেলে দুইজন সাংবাদিক দৈনিক সোনালী কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ হাসান মনি ও সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে পাঠান এবং পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। ঘটনা স্থলে না থাকলেও আরো দুই সাংবাদিক সহ মোট চারজনের নামে একটি মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজি মামলা করেন। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করার পরেও সম্পূর্ণ  অদৃশ্য শক্তি বলে  নিরঞ্জন দাস সেখানে দোকান ঘর নির্মাণ করে। আজ সাংবাদিক সমাজের একটাই দাবি ২৪ ঘন্টার ভিতরে এই অবৈধ দোকান যদি ভেঙ্গে দেওয়া না হয়  সাংবাদিকরা আরো কঠোর সংগ্রাম করতে বাধ্য হবে। একই সাথে যে চারজন সাংবাদিকের নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে তাদেরকে বেকসুর খালাস দিতে হবে ও  সাথে সাথে যারা মব সৃষ্টি করে সাংবাদিকদের মেরে রক্তাক্ত জখম করছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার  করতে হবে এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত  সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ  করেছেন। মানববন্ধন শেষে সকল ইউনিটের সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাসানের সাথে  সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টি কারীদের শাস্তি দাবি করেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরার  সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত।

আপলোড সময়: ০২:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬