ময়মনসিংহ ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নপত্র ফাসের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতিকে গ্রেফতার

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,স্টাফ রিপোর্টার:- প্রশ্নপত্র ফাসের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে সরকারী নজরুল একাডেমী কেন্দে জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ত্রিশাল উপজেলা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতিকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।

এসময় সাথে থাকা ইলেকট্রনিক ডিভাইস সহ এক শিক্ষক ও ফাসকৃত প্রশ্ন হাতে থাকায় এক শিক্ষার্থীকে বহিস্কার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। বুধবার দুপুরে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে আদালতে প্রেরণ করেন ত্রিশাল থানা পুলিশ। জানাযায়, গত মঙ্গলবার ত্রিশাল সরকারী নজরুল একাডেমী কেন্দ্রে জেএসসির বৃত্তি পরীক্ষা শুরুর আগে থানা থেকে প্রশ্ন নেয়ার কিছুক্ষন পর একই প্রতিষ্ঠানের শরীরচর্চার খন্ডকালীন শিক্ষক উপজেলা ও বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদিকুল ইসলাম প্রশ্নপত্র ফাস করে বাহির থেকে উত্তর সরবরাহ করে নিজের শিক্ষার্থীদের বিতরণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী পরিদর্শনের সময় হাতে নাতে আটক করে। এসময় তার কাছে গনিত পরীক্ষার প্রশ্নপত্রের ফটোকপি ও উত্তরপত্র জব্দ করে। পরে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে কেন্দ্র সচিব ও নজরুল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলা দায়ের করলে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে। এছাড়াও পরীক্ষার কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার কারনে বড়মা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান ও নকল করার দায়ে নজরুল একাডেমীর শিক্ষক আহনাফ আবিদ রাফিনকে বহিস্কার করা হয়। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়ে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, জেএসসি বৃত্তি পরীক্ষা পরিদর্শনকালে একজন শিক্ষক নকল সরবরাহ করা ও অসৎ উপায় অবলম্বন করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

প্রশ্নপত্র ফাসের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতিকে গ্রেফতার

আপলোড সময়: ০১:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫