ময়মনসিংহ ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দার লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া সাময়িক বরখাস্ত

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ১৩৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:- নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে (১৮ জানুয়ারি) রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাইদুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অনিয়ম, দায়িত্ব পালনে ব্যত্যয় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্তাধীন থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে সাময়িকভাবে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

কলমাকান্দার লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া সাময়িক বরখাস্ত

আপলোড সময়: ০২:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬