ময়মনসিংহ ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ২২৩ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভালুকা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্ট উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফিরোজ হোসেন সভার সভাপতিত্ব করেন। বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড একশন ব্যাটালিয়ান, ভালুকা মডেল থানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মো. ইকবাল হোসেন সহকারী কমিশনার (ভূমি)ও সভায় উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনী আচরণবিধির নিয়মগুলো তুলে ধরা হয়। মূল নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭.৩০ পর্যন্ত। মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে এবং সময় দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৩৫,৮৬,৫৯০ টাকা।
সরকারি সুবিধা, ধর্মীয়/শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের প্রচারণায় ব্যবহার নিষিদ্ধ।
জনসভা ও প্রচারণা আয়োজন লিখিত অনুমতি ছাড়া করা যাবে না। পোস্টার বা ব্যানার নির্ধারিত আকারের বাইরে ব্যবহার করা যাবে না। প্রাণি, যান্ত্রিক বাহন, মশাল মিছিল, আলোকসজ্জা, উপহার বা চাঁদা প্রদান নিষিদ্ধ।
অন্য প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
মো. ফিরোজ হোসেন বলেন, “সমর্থক ও কর্মীদের কার্যক্রমের দায় প্রার্থীকে বহন করতে হবে। আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে, যা প্রার্থীর জনপ্রিয়তা বাড়াবে না।”
ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময়: ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬