ত্রিশালে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনাও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ১২:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম, স্টাফ রিপোর্টার :- ময়মনসিংহের ত্রিশালে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তি উপলক্ষে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ত্রিশাল পৌরসভা অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় গুনী অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ত্রিশাল মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো.ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। ত্রিশাল মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক চকরামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ওসমান গনির পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামসহ কর্মকর্তা ও ত্রিশাল উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ বৃন্দরা।










