ত্রিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুজিব,সাধারন সম্পাদক নোমান নির্বাচিত
- আপলোড সময়: ০৬:৩৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৫৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম, (স্টাফ রিপোর্টার) ময়মনসিংহঃ- ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি হিসেবে খোরশিদুল আলম মুজিব ও সাধারন সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান নোমান নির্বাচিত হয়েছে (২৭ ডিসেম্বর) ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে প্রেসক্লাবের সদস্যরা উৎসাহ উদ্দীপনায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল্লাহ গোলাপ।বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হন। নির্বাচনে অপরদিকে সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ) যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা), নির্বাচিত হয়েছে।
এছাড়াও সদস্য পদে বিজয়ী হয়েছেন শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল) এবং এএসএম হোসাইন শাহীদ (যমুনা টিভি)। ফলাফল ঘোষণার সময়ে ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।










