নির্বাচনী প্রচারণায় বাধা: ভালুকায় ৩ জনের মুচলেকা পুনরাবৃত্তিতে কারাদণ্ডের হুঁশিয়ারি
- আপলোড সময়: ০১:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ২৭৬ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় বাধা সৃষ্টি করায় ভালুকায় পৃথক দুটি স্থানে তিনজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে তাদের বিরুদ্ধে কারাদণ্ড প্রদান করা হবে বলে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে (৩০ জানুয়ারি) শুক্রবার উপজেলার মেহেরাবাড়ী লাভেলো আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে মুচলেকা দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, হবিরবাড়ী এলাকায় একই ধরনের অপরাধে একজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।










