ময়মনসিংহ ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় অটোরিক্সা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় অটোরিক্সা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আবদুল হামিদ (২৭) ও মনির হোসেন (৩৫) নামে দুই অটোযাত্রী নিহত ও অটোচালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী নামক স্থানে ভালুকাগামী অটোরিকসা ও বিপরীতমুখি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকসার দুই যাত্রী উপজেলার সাতেঙ্গা গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবদুল হামিদ ও পার্শ্ববর্তী চান্দরাটি গ্রামের মৃত আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে টাইস মিস্ত্রী মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় ধলিয়া গ্রামের ব্যাপারী পাড়ার আহমদ আলীর ছেলে অটোরিক্সা চালক শাহজাহান (৪০) গুরুতর আহত হন। আহত অটোচালককে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ডু জানান, অটোরিকসা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার দুইজন যাত্রী মারা গেছেন। লাশ দু’টি পুলিশি হেফাজতে ও আহত অটোচালককে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় অটোরিক্সা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১

আপলোড সময়: ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫