ময়মনসিংহ ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৯:১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্ল্যান্টের একটি গর্তে পড়ে রুমেল (২৫) ও শফিকুল ইসলাম (২৮) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে কারখানার ইটিপি প্ল্যান্টে মেরামতের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, সকালে ওয়েল্ডারের হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের একটি গর্তে মেরামতের কাজে নামেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী শফিকুল ইসলাম। উদ্ধার অভিযানে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন।

কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত রুমেল নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা। অপর নিহত শফিকুল ইসলাম খুলনা জেলার কয়রা উপজেলার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে।

এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন, পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপলোড সময়: ০৯:১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬