ময়মনসিংহ ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ডিবির অভিযানে দশ কেজি গাঁজাসহ আটক-১

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ সেলিম আহম্মেদ (৩২) নামে এক মাদক কারবারিকে দশ কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবিপুলিশ সুত্রে জানা যায়, (১৩ জুন) শুক্রবার দুপুরে পৌরসভার থানার মোড় এলাকার মৃত হবি খান এর বাসার সামনে থেকে ডিবির এসআই সোহরাব আলী তাকে গ্রেফতার করেন। পরে ভালুকা মডেল থানায় মাদক মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক কারবারি সেলিম আহম্মেদ ময়মনসিংহের পাগলা থানার মুখি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সেলিম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত এবং ওই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় ডিবির অভিযানে দশ কেজি গাঁজাসহ আটক-১

আপলোড সময়: ০২:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫