ময়মনসিংহ ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আফাজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মো. হারুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় সাথে আফাজ উদ্দিনের ছেলে সেলিম (২৫) হামলায় আহত হয়েছে।

গতকাল (১৬ আগস্ট) রাত সোয়া নয়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় রানার ১ নম্বর গেইটসংলগ্ন এলাকায় আঃ লতিফ ওরফে ঘোড়া লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আফাজ উদ্দিন হবিরবাড়ী ইউনিয়নের নলুয়াকুড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আফাজ উদ্দিন পাওনা টাকা চাইতে গেলে হারুনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুন তাঁকে ধারালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আফাজ উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

এ ঘটনায় আহত আফাজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এলাকাবাসী হামলাকারীর সহযোগী সন্দেহে দু’জনকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত

আপলোড সময়: ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬