ময়মনসিংহ ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় প্রধান শিক্ষকের উপর হামলা বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় প্রধান শিক্ষকের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামে আলতা মার্কেট এলাকায় হামলার ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে ভাটগাঁও গ্রামের মগল শেখের ছেলে হেলাল মিয়া (৪৮), তার দুই ছেলে, মো. কবির হোসেন (২৬) ও স্বাধীন মিয়াকে (২৪) আসামী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সহকারী শিক্ষক এস এম সারোয়ার জাহান কামালকে নিয়ে মোটরসাইকেলে করে ভালুকা সদর থেকে কর্মস্থলে যাচ্ছিলের ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী শেখ। পথিমধ্যে অভিযুক্তরা পূর্ব বিরোধের জের ধরে ভাটগাঁও গ্রামে আলতা মার্কেট এলাকায় চাইনিজ কুড়াল, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে পরিকল্পিতভাবে মোটরসাইকেলের গতিরোধ করে এবং হামলা চালিয়ে প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী শেখকে আহত করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে হমালাকারীরা নানান হুমকী দিয়ে স্থান ত্যাগ করে।

এদিকে, প্রধান শিক্ষকের উপর ন্যাক্কারজনক হামলার খবর ছড়িয়ে পড়লে ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক-কর্মচারী ও স্থানীয়রা ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার দাবিতে এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে।

হামলার ঘটনায় ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম সারোয়ার জাহান কামাল বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় প্রধান শিক্ষকের উপর হামলা বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

আপলোড সময়: ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬