সংবাদ শিরোনাম :
ভালুকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৪:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৪৯৬ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের লবন কোঠা এলাকায় সিএস ৮৭ ও ৯ দাগে অভিযান চালিয়ে বেশ কয়েকটি নির্মানাধীন স্থাপনা ভেঙ্গে দেয় স্থানীয় বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায় সোমবার (১৫ডিসেম্বর) হবিরবাড়ী বিট অফিসারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।হবিরবাড়ী বিট অফিসার ইফাজ মোর্শেদ সাহিল জানান হবিরবাড়ী মৌজার সিএস ৮৭ ও ৯ নং দাগে স্থাপনা নির্মাণ শুরু করলে তাৎখনিক অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে। এবং আমাদের এই অভিযান অব্যহত থাকবে পর্যায় ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
ট্যাগস :










