ভালুকায় ভোটের গাড়ির মাধ্যমে গণভোট বিষয়ক প্রচারণা আজ
- আপলোড সময়: ০৭:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৮৯ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভোটের গাড়ির মাধ্যমে গণভোট বিষয়ক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভালুকা বাসস্ট্যান্ডে পৌরসভার যাত্রী ছাউনির পাশের ফাঁকা স্থানে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভালুকা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ জনগণের মাঝে গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
এ উপলক্ষে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ও মিডিয়া কর্মীসহ সর্বস্তরের মানুষকে যথাসময়ে উপস্থিত থেকে গণভোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করতেই এ প্রচারণা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ইউএনও মো. ফিরোজ হোসেন একই সঙ্গে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে।










