ময়মনসিংহ ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ১৭১ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিনি বাস উল্টে বাস হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকায় সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাস হেলপার অনিক মিয়া (৩২) এবং ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহজান সিরাজী (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি হাইওয়ে মিনি বাস হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০

আপলোড সময়: ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬