ভালুকায় মুদি দোকানে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি
- আপলোড সময়: ০৪:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২২৪ বার পড়া হয়েছে

মো: রাজু সরকার, ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী খন্দকার পাড়া মোড় এলাকায় এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মোঃ তোফাজ্জল হোসেন তোতা খন্দকার জানান তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করেন। গত রাতের আঁধারে একদল চোর শাবল দিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা নগদ টাকা ও বিভিন্ন মুদি পণ্যসহ প্রায় ১,০০,০০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মোঃ তোফাজ্জল হোসেন তোতা খন্দকার ওই এলাকার মোক্তার খন্দকারের ছেলে। এ বিষয়ে স্থানীয়রা চুরি প্রতিরোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা জানা যায়নি।










