ভালুকায় মোর্শেদ আলমের জন্য দোয়া ও সহযোগিতা চাইলেন শহিদুল ইসলাম
- আপলোড সময়: ০৪:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৮৪ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জননন্দিত জননেতা আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের জন্য দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বটবৃক্ষ খ্যাত লৌহ মানব আলহাজ্ব মো. শহিদুল ইসলাম। আজ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। “যে প্রার্থী জনগণের কল্যাণে কাজ করবেন, শুধু সেই প্রার্থীই আপনার মূল্যবান ভোট পাওয়ার যোগ্য।
ইনশা-আল্লাহ! এ বিষয়ে মুহাম্মদ মোর্শেদ আলম সাহেবের কোনো বিকল্প নাই।” তিনি বলেন, আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে তিনি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশ গড়তে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার মতো নেতৃত্ব প্রয়োজন বক্তব্যে তিনি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্বের পক্ষে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এসময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










