ময়মনসিংহ ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় পথচারী এক নারী নিহত

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২২০ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম জাহানারা আক্তার (৪০)। তিনি রাজৈ ইউনিয়নের চান্দাবরের বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনার সততা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাহানারা আক্তার ইসলামি ব্যাংকে এসেছিলেন টাকা উত্তেলন করার জন্য। ব্যাংকের কাজ শেষ করে ফেরার পথে তিনি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করেছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত মিনি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছে। নিহত লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় পথচারী এক নারী নিহত

আপলোড সময়: ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬