ময়মনসিংহ ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ৫৪ বার পড়া হয়েছে

রোমান আহমেদ নকিব:- ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন হবিরবাড়ী হেল্পলাইন-এর উদ্যোগে প্রায় ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সংগ্রহ এবং মানবিক সেবায় স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী সাবিহা সুলতানা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদরাসার প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

হবিরবাড়ী হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিব’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক কবি ও শিক্ষক সফিউল্লাহ আনসারী।এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী, সহ-সভাপতি আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক আইরিন খানম, রক্ত ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হাসানুর রহমান রাফি, কার্যকরী সদস্য আদিবা সুলতানাসহ হবিরবাড়ী হেল্পলাইনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগে অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতেন না। বিনামূল্যে এ সেবার মাধ্যমে নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতে প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্তদানেও এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন তারা।

মাদরাসার শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।হবিরবাড়ী হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিব বলেন, ‘চেতনায় ৭১, লক্ষ্য মানবসেবা’ এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও তারই একটি অংশ। তিনি বলেন, সবাইকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও জানান, ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে হবিরবাড়ী হেল্পলাইন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপলোড সময়: ১২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬