সংবাদ শিরোনাম :
ভালুকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৩:৫২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯৯ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী কৃষ্টাল ফ্যাক্টরির সামনে সড়ক দুর্ঘটনায় কুলছোম (২৮) নামে এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। নিহত কুলছোম ফুলবাড়িয়া থানার কালদহ ইউনিয়নের বিদ্যান্দ গ্রামের মৃত সাবান আলীর কন্যা। তিনি সিডস্টোর বাজার এলাকার কাদির মাস্টারের বাড়িতে ভাড়া থেকে সুলতানা সুয়েটার ফ্যাক্টরিতে টিবিনম্যান পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৩ফেব্রুয়ারি ) সকালে আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় কাজে যোগ দিতে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার খবরে নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :










