ময়মনসিংহ ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৩০২ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন–২০২৬ উপলক্ষে ময়মনসিংহ-১১ (ভালুকা-১৫৬) আসনে জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় হুমকি, হামলা ও বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) সকালে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হরিণ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, গত ২২ জানুয়ারি থেকে তাঁর সমর্থকদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তিনি এসব ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপির প্রার্থী মো. ফখর উদ্দিন আহমদ বাচ্চুকে দায়ী করেন।
তিনি আরও বলেন, “প্রশাসনকে ব্যবহার করে আমার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা হচ্ছে। সরকার লোকদেখানো আচরণ করছে। রক্ত নিয়ে তামাশা করা হচ্ছে।” অবিলম্বে পেশীশক্তির ব্যবহার বন্ধ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আপলোড সময়: ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬