১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা আসনে জামায়াত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার
- আপলোড সময়: ০৪:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা আসনে এক প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়, ময়মনসিংহ সূত্রে জানা গেছে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি ) পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ছাইফ উল্লাহ পাঠান আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থী সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীতা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।










