ময়মনসিংহ ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা শ্রেষ্ঠ শিক্ষকের ক্রেস্ট ও সনদ পেলেন নাজমুল আলম সোহাগ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০১:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক (বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হওয়ায় ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে (০২ আগষ্ট) জেলা প্রশাসক এর কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীল উদ্যোগ, শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান এবং শিক্ষার্থীদের কল্যাণে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর নাজমুল আলম সোহাগ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ স্বীকৃতির জন্য জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং তাদের আদর্শ, সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

নাজমুল আলম সোহাগ বর্তমানে ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি, ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

উল্লেখ্য, এর আগে তিনি চারবার উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক, দুইবার জেলা শ্রেষ্ঠ শিক্ষক এবং একবার বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেছেন। সর্বশেষ জেলা শ্রেষ্ঠ শিক্ষক (বিদ্যালয়) হিসেবে এই স্বীকৃতি তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সাফল্যের ধারাবাহিকতায় নতুন এক মাইলফলক হিসেবে যুক্ত হলো।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

জেলা শ্রেষ্ঠ শিক্ষকের ক্রেস্ট ও সনদ পেলেন নাজমুল আলম সোহাগ

আপলোড সময়: ০১:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬