সংবাদ শিরোনাম :
নাজমুল আলম সোহাগ জেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৫:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ৮৫৯ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলার কৃতি শিক্ষক নাজমুল আলম সোহাগ।
(১৫ জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে জেলা শিক্ষা অফিস, ময়মনসিংহ কর্তৃক প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি এর আগে ভালুকা উপজেলায় চারবার, ময়মনসিংহ জেলায় দ্বিতীয়বার (চলতি বছরসহ) এবং ময়মনসিংহ বিভাগে একবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে শিক্ষাঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি ভালুকা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, শৃঙ্খলা, সৃজনশীল পাঠদান ও শিক্ষার্থীদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তার এই সাফল্যে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার এই অর্জন অন্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
ট্যাগস :










