ময়মনসিংহ ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় গ্রাম পুলিশের প্রভাব খাটিয়ে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় চুরির ঘটনায় সন্দেহের জেরে এক ব্যক্তিকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। ঘটনার প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক গৃহবধূ।

অভিযোগকারী গৃহবধূ নিলুফা (৪০) উপজেলার বনকুয়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগে বনকুয়া গ্রামের মুর্শিদ চৌকিদার (৪৫), আনু (৫০), নাসরিন (২৫) ও মোস্তাফা কে (৫২)-কে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট অভিযুক্তদের একজনের বাড়ি থেকে ৭০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় কোনো প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ ছাড়াই নিলুফার পরিবারের সদস্যদের সন্দেহ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিলুফার অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার স্বামী নজরুল ইসলাম বনকুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা রাস্তার মধ্যে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি মারাসহ নাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলাম বাড়িতে ফিরে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিলুফার আরও অভিযোগ, অভিযুক্ত মুর্শিদ চৌকিদার এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পরিবারটি ভয় পাচ্ছে। পাশাপাশি অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এ অবস্থায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিলুফা।
অভিযোগের বিষয়ে জানতে মুর্শিদ চৌকিদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কাউকে মারিনি, যা পারেন গিয়ে করেন।”

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় গ্রাম পুলিশের প্রভাব খাটিয়ে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আপলোড সময়: ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬