ময়মনসিংহ ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বাস থামিয়ে কিশোরীর সঙ্গে কথা বললেন তারেক রহমান, উপহার নিলেন খালেদা জিয়ার ছবি

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৩২ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহে অনুষ্ঠিত জনসভা শেষে গাজীপুর যাওয়ার পথে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য বাস থামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তিনি হবিরবাড়ী জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী এ.বি. সিদ্দিক সোহেলের একমাত্র কন্যা “সাফওয়ানা সিদ্দিকি রিয়ানা’র সঙ্গে কুশল বিনিময় করেন। কথা বলার একপর্যায়ে ওই কিশোরী তারেক রহমানের হাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত একটি ফ্রেম উপহার দেন।

উপহার গ্রহণ করে তারেক রহমান কিশোরীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংক্ষিপ্ত এই সাক্ষাৎ শেষে তারেক রহমান পুনরায় গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় বাস থামিয়ে কিশোরীর সঙ্গে কথা বললেন তারেক রহমান, উপহার নিলেন খালেদা জিয়ার ছবি

আপলোড সময়: ০৩:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬