ময়মনসিংহ ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বিলে ডুবে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১১:২০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় নৌকা চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়া লাবিব খান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত লাবিব খান উপজেলার চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তিনি ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিন খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর কয়েকজন বন্ধুকে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। একপর্যায়ে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা বিলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও লাবিবের সন্ধান না মেলায় বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা রাতেই উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় লোকজনও রাতভর উদ্ধার তৎপরতায় অংশ নেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে হরি বিল থেকে লাবিবের মরদেহ উদ্ধার করে।
ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় বিলে ডুবে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

আপলোড সময়: ১১:২০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬