ভালুকা উপজেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ও কমিটি গঠন
- আপলোড সময়: ০২:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার-এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমান। প্রকৃতি ও জীবন ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া আ.ফ.ম. আফজাল হাসান, সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন, শাহাদাত হোসেন মানিক, শেখ মো. এমরান, আশফাকুজ্জামান তায়েব ও এম. এম. কবির বক্তব্য দেন।
আলোচনা শেষে অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমানকে সভাপতি, আ.ফ.ম. আফজাল হাসানকে সহ-সভাপতি, মো. আসাদুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন মানিককে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোকসেদুর রহমান মামুনকে সাংগঠনিক সম্পাদক, শেখ মো. এমরানকে অর্থ সম্পাদক, আশফাকুজ্জামান তায়েবকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, এম. এম. কবিরকে দপ্তর সম্পাদক, সেলিনা সুলতানাকে নারী বিষয়ক সম্পাদক, মনিরুজ্জামান মনিরকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ হাফিজ উদ্দিনকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এবং মো. রবিউল আলমকে তথ্য ও প্রযুক্তি সম্পাদক করা হয়।
কার্যকরী কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মো. সাইফুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, সজীব মিয়া, রাজীব মিয়া, স্বাধীন রহমান ও লোকমান হোসেন ইফাতকে।
এদিকে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ তালুকদার, সাংবাদিক মো. আতাউর রহমান তরফদার, সাংবাদিক কামরুল এহসান চন্দন এবং উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিনকে প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা করা হয়েছে।
সভা শেষে অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার-এর ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।














