ময়মনসিংহ ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে ২৭তম ভাইস-চ্যান্সেলরের যোগদান

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ ব্যুরো:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম ভাইস-চ্যান্সেলর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে অনুষ্ঠিত এক সমারোহে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত উক্ত যোগদান অনুষ্ঠানের শুরুতেই বাকৃবির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পরবর্তীতে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, ট্রেজারার, প্রোক্টর, সিনিয়র শিক্ষকবৃন্দ, অফিসার পরিষদ, জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, ছাত্রদল নেতৃবৃন্দ এবং কর্মচারী প্রতিনিধিগণ উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

দায়িত্ব গ্রহণ শেষে ড. রফিকুল ইসলাম সরদার মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি কৃষি শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নের মাধ্যমে বাকৃবিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি মর্যাদাপূর্ণ ও শীর্ষস্থানীয় শিক্ষাঙ্গণ হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ও আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

বাকৃবিতে ২৭তম ভাইস-চ্যান্সেলরের যোগদান

আপলোড সময়: ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬