ময়মনসিংহ ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, এলাকাবাসীর আগুনে পুড়ল বসতঘর; এলাকা ছাড়ার দাবি

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৯:৩৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৭০ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে মা-ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের বসতঘরে আগুন দেওয়া হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত বলে অভিযোগ থাকা একটি মোটরসাইকেলও পুড়িয়ে ফেলা হয়। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে গ্রামবাসী জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এলাকাবাসীর অভিযোগ, পারভেজ, তার মা পারভীন আক্তার এবং জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি বলে দাবি স্থানীয়দের।

আওলাতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম শফিক বলেন, “সারাদেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ চলছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছে। পরে অভিযুক্তদের বসতঘরে আগুন দেওয়া হয়।”

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, “তাদের বাড়ি থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর এলাকাবাসীর উদ্যোগে মাদক কারবারিদের এলাকা থেকে উচ্ছেদের লক্ষ্যে বাড়িঘরে আগুন দেওয়া হয়।”

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, “তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আমরা একাধিকবার সতর্ক করেছি। পরে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্য ও এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দেন এবং তাদের এলাকা ছাড়ার দাবি জানান।”
আগুনে পারভেজের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, এলাকাবাসীর আগুনে পুড়ল বসতঘর; এলাকা ছাড়ার দাবি

আপলোড সময়: ০৯:৩৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬