ময়মনসিংহ ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী আক্তার হোসেনের দোয়া ও সমর্থন কামনা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৪:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৭৩ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ :- আসন্ন ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মোঃ আক্তার হোসেন। তিনি এলাকার ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

মোঃ আক্তার হোসেন বলেন, “আপনাদের দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে আরও বেশি নিয়োজিত রাখবো। এজন্য আমি সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

জানা যায়, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ভালুকা উপজেলা কৃষক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি সমলা তাহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য এবং আনোয়ার খান মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয়দের মতে, আক্তার হোসেন একজন সাশ্রয়ী, শিক্ষিত, পরিশ্রমী ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তি। উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জনগণের সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ও তার সমর্থকরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট ও সমর্থন প্রার্থনা করছেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী আক্তার হোসেনের দোয়া ও সমর্থন কামনা

আপলোড সময়: ০৪:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬