ময়মনসিংহ ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় অভিযান

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা পৌরএলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে সিটি গার্ডেন হোটেল ও আদি ধামরায় মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২১মে) দুপুরে জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: শামছুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভালুকা নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত সিটি গার্ডেন হোটেল ও আদি ধামরায় মিষ্টান্ন ভান্ডার কারখানায় গিয়ে খাদ্যের মান, পরিবেশ ও স্বাস্থ্যবিধি পরিদর্শন করা হয়। এসময় প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ এবং অনুমোদনবিহীন উপায়ে মিষ্টি তৈরির অভিযোগ পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ময়মনসিংহ জেলা স্যানেটারী ইন্সপেক্টর শামছুল আলম জানান, মিষ্টির কারখানা ও হোটেলে জনস্বাস্থের জন্য হুমকি এমন অনেক উপাদন পাওয়া গেছে। বিষেশ করে মিষ্টি কারখানায় চরম অব্যবস্থাপনা এ মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল পাওয়া গেছে। সিটি গার্ডেন হোটেলে নিষিদ্ধ টেস্টি সল্ট, ফ্রিজে রক্তজমাট বাঁধা ও রান্না করা জীবানুযুক্ত কাঁচা খাবর পাওয়া গেছে, এমনকি হোটেল চানানোর জন্য যেসব কাগজপত্র দরকার, তাও নেই।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শামসুল ইসলাম রমিজ ও পৌর ইন্সপেক্টর শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় অভিযান

আপলোড সময়: ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬