সংবাদ শিরোনাম :
ভালুকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: হামলা ভাঙচুর, আহত ৪
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৫:০০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৭৭ বার পড়া হয়েছে

ভালুকা অফিস;- ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া (পশ্চিপাড়া) গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আলফাজ উদ্দিন (৪৫) বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল আলফাজ উদ্দিনের সাথে তার বড় ভাই মো. আব্দুল বারেক (৫৫) ও তার ছেলে মো. মোবারকের (২৮) সাথে। এরই জেরে গত ২৮ এপ্রিল দুপুরে বারেক, মোবারক (২৮), মোশারফ (৩০), আয়নাল (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন লাঠি, রড ও শাবল নিয়ে আলফাজ উদ্দিনের বসতবাড়িতে হামলা চালায়। পরে হামলাকারীরা বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় ভুক্তভোগীর পরিবার বাঁধা দিলে হামলাকারীরা আলফাজ উদ্দিনের ছেলে উজ্জ্বল (২৬), মেয়ে বিথি আক্তার (২২), বড় ভাই আব্দুল কাদের (৬০) ও স্ত্রী নয়নমনিকে (৪৫) এলোপাতাড়ি মারধর করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার এক পর্যায়ে মোবারক লাঠি দিয়ে আলফাজ উদ্দিনের ছেলের মাথায় আঘাত করার চেষ্টা করলে তা হাতে লেগে গুরুতর জখম হয়। এ সময় আলফাজ উদ্দিনের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। একই সঙ্গে মোশারফ তার গলায় থাকা প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
ঘটনার সময় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে আব্দুল বারেকের নিকটাত্মীয় মোশারফ হোসেন জানান, তার বোনকে ওই বাড়িতে বিয়ে দিয়েছেন। ঘটনার দিন গোলযোগের সংবাদ পেয়ে তিনি ওই বাড়িতে যান। ওই সময় তার ভগ্নিপতি মোবারকের উপর হামলা করে তাকে আহত করা হয়। এ ঘটনায় তার আত্মীয়ও থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। তবে এ বিষয়ে আপষ মিমাংশার চেষ্টা চলছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, ওই ঘটনায় উভয়পক্ষই অভিযোগ দিয়েছেন। তবে এলাকার লোকজন বিরোধ মির্মাশার জন্য সময় নিয়েছেন।

ট্যাগস :