ময়মনসিংহ ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে মহাসড়ক অবরোধ করেন ফুটপাতের ব্যবসায়ীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কের দু’পাশে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে যান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এসময় ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানে বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
ফুটপাতের ব্যবসায়ীদের অভিযোগ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জীবিকা হারানোর আশঙ্কায় তারা প্রতিবাদে নামেন।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলে। পরে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাশান এবং সাবেক হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রফি উদ্দিন সরকার রফিক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

আপলোড সময়: ০৩:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬