ময়মনসিংহ ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সরকারি জমি দখলের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। পরিষদের নিজস্ব ভূমিতে টিনশেড ঘর ও টিনের বেড়া নির্মাণের কাজ চলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, পরিষদের নিজস্ব জমির পরিমাণ প্রায় এক একর। সম্প্রতি ওই জমির একটি অংশে টিনশেড ঘর নির্মাণ ও টিনের বেড়া দিয়ে ঘিরে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের উত্তর ও পশ্চিম পাশে টিনশেড ঘর নির্মাণ এবং টিনের বেড়া দেওয়ার কাজ চলছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন বলেন, “অফিস বন্ধ থাকার সুযোগে দখলকারীরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসককে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ করে সমস্যার সমাধান করা হবে।”
স্থানীয় বাসিন্দা বুলবুল ইসলাম বলেন, “ইউনিয়ন পরিষদের জায়গা দখল হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সরকারি জমি উদ্ধার করা হোক।”
আরেক স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসেন বলেন, “ইউনিয়ন পরিষদ পুরো ইউনিয়নবাসীর সম্পদ। সরকারি জায়গা দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
তবে অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম মাসুদ দাবি করেন, তিনি তার পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করছেন। তিনি বলেন, “সঠিকভাবে জায়গা পরিমাপ করে ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ করা হোক। যদি প্রমাণিত হয় জায়গাটি আমার নয়, তাহলে আমি ঘর সরিয়ে নেব।”
এ বিষয়ে ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহম্মেদ রাজিব বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে দ্রুত জমির সীমানা নির্ধারণ এবং স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
সরকারি জমি দখলের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সরকারি জমি দখলের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

আপলোড সময়: ০৮:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬