বিএনপি নেতা আবুল হাসেমের নবম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
- আপলোড সময়: ০৭:৩৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:– ময়মনসিংহের ভালুকায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হাসেমের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভালুকা প্রেস ক্লাবে হাসেম স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। হাসেম স্মৃতি সংসদের সভাপতি মাহিদ আল হাসান মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
স্মরণসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি মাইন উদ্দিন, মজিবুর রহমান মজু, গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, আহসান উল্লাহ খান রুবেল, মতিউর রহমান মিলটন, কায়সার আহাম্মেদ কাজল, ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভায় বক্তারা মরহুম আবুল হাসেমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দলের প্রতি তাঁর নিষ্ঠা, মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক কর্মকাণ্ড স্থানীয় রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
পরে মরহুম আবুল হাসেমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খালেক পাঠান।









