ভাষা শহীদদের প্রতি মুসাফির ফাউন্ডেশনের শ্রদ্ধা
- আপলোড সময়: ০৩:০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১১৫৪ বার পড়া হয়েছে

আনিসুর রহমান পলাশ,ষ্টাফ রিপোর্টার মদিনাঃ সৌদি আরবের মদিনায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুসাফির ফাউন্ডেশন নামের একটি সামজিক সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাননান মুসাফিরের নেতৃত্বে সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ আলী, মদিনা আওয়ামী যুবলীগের সিনিয়র সভাপতি হাজী মোহাম্মদ মুসা,সহ সভপতি,সপন মিয়া, সহ সাংগঠনিক মাসুদ ব্যাপারি,ক্রীড়া সম্পাদক ঈমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, মাুমুন আহমেদ সহ আরো অনেকে, এসময় মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হান্নান মোসাফির বলেন, ভাষার জন্য যারা রক্ত দিয়ে সোনার বাংলা আমাদের কে উপহার দিয়ে গেছেন আমরা কখনো তাদের ভুলবোনা,সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি,পরে শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়,
















